Brick Lane News

সাংবাদিক হেনস্তা এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে সুজনের উদ্বেগ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২২ পিএম

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির চার সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দেয়ায়। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সুজন জানিয়েছে, সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মতামত প্রকাশের কারণে নোটিশ জারি করা হয়েছে এবং সাত দিনের জন্য কর্মবিরতিতে পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাপ্রহরীদের মাধ্যমে সাংবাদিকদের ছবি দেখিয়ে এখন টিভি কার্যালয়ে প্রবেশাধিকারও সীমিত করার চেষ্টা করা হয়েছে। নোটিশে ফেসবুক পোস্ট মুছে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে, অন্যথায় টিভি এবং সাংবাদিকেরা সমস্যায় পড়বেন।

সুজন এখন টিভির মালিক ও সম্পাদকদের পদক্ষেপ এবং নীতিমালা স্পষ্ট করার আহ্বান জানিয়ে দ্রুত যৌক্তিক সমাধান চেয়েছে। এছাড়া চার সাংবাদিকের সংবাদকক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ প্রত্যাশা করেছে সংস্থাটি।

Related Posts

কুয়াকাটায় দোকানে হামলা-ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে ‘তানিসা আচার ঘর’ নামের একটি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি