ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাসে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম নামের ২৮ বছর বয়সী এক নারী। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকা অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’, যা পরিবহন কোম্পানির নামেই রাখা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে বাসের ভেতরই নাতির জন্ম হয়েছে। মা ও ছেলে দুজনই এখন সম্পূর্ণ সুস্থ।
আবিদা বেগমের বাবা আবেদ আলী জানান, চিকিৎসকের হিসাব অনুযায়ী প্রসবের জন্য আরও ২০ দিন সময় বাকি ছিল। তাই তারা নিশ্চিন্তে বাড়ি ফেরার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে শনিবার রাত ৩টার দিকে প্রসূতির তীব্র প্রসববেদনা শুরু হয়। এসময় বাসে থাকা এক অভিজ্ঞ ধাত্রীর সহায়তায় প্রসব কার্যক্রম সম্পন্ন হয়। সন্তান জন্মের পর বাসের সুপারভাইজার আনন্দ প্রকাশ করে যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এই অনাকাঙ্ক্ষিত অথচ আনন্দের বিষয়টি জানতে পেরে ‘আনাস এন্টারপ্রাইজ’-এর মালিক দিপু নবজাতকের পরিবারের জন্য উপহার সামগ্রী পাঠানোর উদ্যোগ নেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাসের সুপারভাইজার মজনু মিয়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে প্রসূতির বাড়িতে যান। সেখানে তিনি নবজাতকের জন্য দোলনা, বেবি বেড, মশারি ও প্রয়োজনীয় প্রসাধনী পৌঁছে দেন।
মজনু মিয়া জানান, বিষয়টি জানার পর প্রতিষ্ঠানের মালিক অত্যন্ত খুশি হয়েছেন। তিনি ওই নবজাতকের জন্য আজীবন ফ্রি বাসে যাতায়াতের ঘোষণা দিয়েছেন এবং সে বড় না হওয়া পর্যন্ত তার মায়ের জন্যও একই সুবিধা বহাল থাকবে। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যে, মা ও নবজাতক দুজনেই সুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করছেন। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।