চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আধাপাকা বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফাটাপাড়া গ্রামে মৃত মকবুলের ছেলে মো. কালামের (৫০) বাড়ির একটি কক্ষে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ভোরে ঘরের ভেতর বিকট শব্দে বিস্ফোরণ হলে দেয়াল ধসে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের উপর ধুমিহায়াতপুর (ধামার মোড়) গ্রামের মোয়াজ্জেমের ছেলে আল আমিন (২০) এবং শিবগঞ্জ উপজেলার গোড়াপাখিয়া ইউনিয়নের কুথুনিপাড়া গ্রামের মো. মুনিরের ছেলে জিহাদ (১৭)। আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের মিনহাজ (২২), বজলুর রহমান (২০) এবং উপর ধুমিহায়াতপুর গ্রামের শুভ (২০)। আহতদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে নিহতদের দেহ ও মুখমণ্ডল ঝলসে বিকৃত হয়ে যাওয়ায় বিকেল ৩টার দিকে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করে। ঘটনার পর রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। র্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। সদর-৩ আসনের পরাজিত বিএনপি প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ করেন, এলাকায় বড় ধরনের গোলযোগের পরিকল্পনা ছিল এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকী এ অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্ত ছাড়াই জামায়াতের ওপর দোষ চাপানো হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জড়িতরা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনই মন্তব্য করা যাচ্ছে না এবং ঘটনার তদন্ত চলছে।
এনসপিকে ভোট দেওয়ায় ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন সন্তানের জননী (৩২) এক নারীকে ঘরে...
Read more





