Brick Lane News

আকস্মিক ৯ সচিবের নিয়োগ বাতিল

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৪ পিএম

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ — বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করা ৯ জন সচিব ও সমমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান এবং পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তাদের চুক্তিভিত্তিক দায়িত্ব অবিলম্বে সমাপ্ত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Related Posts

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি; নিহত ১

বান্দরবান, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ — বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি