Brick Lane News

ন্যূনতম ভোট না পেয়ে জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ । ১২:০১ পিএম

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচনের আগে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচিত হলেও প্রত্যাশিত ফল আনতে পারেননি।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, কেটলী প্রতীকে নির্বাচিত হওয়া মান্না মাত্র ৩,৪২৬ ভোট পেয়েছেন। ফলে তিনি জামানত হারিয়েছেন।

এ আসনে মোট ভোটারসংখ্যা ৩,৪২,১৫৫ জন, যার মধ্যে বৈধ ভোট পড়েছে ২,৪৩,৮০২টি, যা মোট ভোটারের ৭২.৬৩%। নির্বাচনি আইন অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে বৈধ ভোটের কমপক্ষে ১২.৫% ভোট প্রয়োজন। মান্নার ক্ষেত্রে এটি দাঁড়াত ৩০,৪৭৬ ভোট, কিন্তু তিনি পেয়েছেন মাত্র ১.৪%।

নির্বাচনের আগে রাজনৈতিক মহলে শোনা যাচ্ছিল যে বিএনপি বগুড়া-২ আসন মান্নাকে ছেড়ে দিতে পারে। তবে শেষ পর্যন্ত দলটি জোটের হিসাবে না গিয়ে নিজেদের প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দিয়েছে।

Related Posts

সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজনীতি থেকে বিদায়ের খবরটি মিথ্যা

ফ্যাক্ট-চেক: অপপ্রচার রোধ প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ | অনুসন্ধানী ডেস্ক, ফ্যাক্ট-চেক জোন ও ব্রিকলেন নিউজ সিলেট সিটি করপোরেশনের মেয়র ও...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি