Brick Lane News

বিপুল ভোটে হারলেন একাত্তর বিরোধী কথিত ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:৩৯ এএম

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।

বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ফলাফল ঘোষণা করেন।

মোট ১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জয়নুল আবেদীন পেয়েছেন ৭৮,১৩১ ভোট, আর ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন মাত্র ৫৭,১৪৯ ভোট।

বরিশাল-৩ আসনে মোট ভোটারসংখ্যা ৩,১০,০৯২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৫৬,৮৪৬ জন, নারী ভোটার ১,৫৩,২৪৫ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

Related Posts

সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজনীতি থেকে বিদায়ের খবরটি মিথ্যা

ফ্যাক্ট-চেক: অপপ্রচার রোধ প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ | অনুসন্ধানী ডেস্ক, ফ্যাক্ট-চেক জোন ও ব্রিকলেন নিউজ সিলেট সিটি করপোরেশনের মেয়র ও...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি