Brick Lane News

শপথ শেষে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:৩৭ এএম

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে। নির্বাচনে ২০৯ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Posts

বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস

কার্যকর নজরদারি বাড়ানোর দাবি  রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস। তরলীকৃত পেট্রোলিয়াম...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি