Brick Lane News

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫৩ পিএম

পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৫৬ রানে অলআউট হয়ে যায়। শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ফারিয়া তৃষ্ণা প্রথম ওপেনার ইমান নাসেরকে বোল্ড করে সূচনা করেন। পরের ওভারে ফাহিমা খাতুন শাওয়াল জুলফিকারকে ফিরিয়ে দেন। সানজিদা আক্তার মেঘলা হুরাইনা সাজিদকে আউট করলে পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে। ইউসরা আমির (১১) ও হাফসা খালিদ (১২) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট হয়নি। বাংলাদেশের হয়ে মেঘলা তিনটি ও ফাহিমা দুটি উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১১০ রান সংগ্রহ করে। অধিনায়ক ফাহিমা খাতুন ৩২ বলে অপরাজিত ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শামীমা সুলতানা ১৩ ও ইসমা তানজিম ১২ রান করেন। অন্যরা বড় ইনিংস খেলতে না পারলেও দলীয় সংগ্রহ লড়াকু পুঁজি এনে দেয়। সেই পুঁজিই কাজে লাগিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি