Brick Lane News

দরজায় বাইরে থেকে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন

প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:৫৬ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে গভীর রাতে বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহনাট্যবিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বাড়ির একটি ঘর পুড়ে গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে চানন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন আলী সুজনের বাড়িতে তার বাবা মো. বেলাল মিয়া বসবাস করতেন। ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। দরজা খুলতে গিয়ে বাইরে থেকে তালা লাগানো দেখতে পান তারা। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

ইয়াসিন আলী সুজন দাবি করেন, এটি পরিকল্পিত হামলা। সম্প্রতি একটি ধর্ষণ অভিযোগকে মিথ্যা বলে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার জেরেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর এলাকায় ধারাবাহিক সহিংস ঘটনা ঘটছে। তিনি ঘটনার নিন্দা জানান।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস

কার্যকর নজরদারি বাড়ানোর দাবি  রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা সিলিন্ডার গ্যাস। তরলীকৃত পেট্রোলিয়াম...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি