Brick Lane News

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশীয় নির্বাচনী মাঠে দাঁড়িপাল্লা দেখানো হচ্ছে স্বার্থন্বেষী মহল দ্বারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক বলা হচ্ছে। কিন্তু কোন ইনসাফ? এক পাল্লায় দেখি আমেরিকা, অন্য পাল্লায় দেখি ভারত।”

মুফতি রেজাউল করীম আরও বলেন, “আমরা বাংলাদেশের মানুষ। আমরা বিদেশের ইনসাফ চাই না, আমরা চাই ইসলামের ইনসাফ।” তিনি প্রতিশ্রুতি দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দেশ পরিচালনা হবে ইসলামী নীতি অনুযায়ী। তিনি অভিযোগ করেন, বর্তমান আইন প্রণালী ও প্রচলিত ধারা দেশের ৫৪ বছরের স্বাধীনতায় দুর্নীতি বৃদ্ধি করেছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারি না। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষ দেশ ছেড়ে পালাতে হবে না।” ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “হাতপাখা প্রতীকে যদি একটি ভোট পড়েও, তা ইসলামের শক্তি বৃদ্ধি করবে।”

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কমিটির সভাপতি ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, উপজেলা আহ্বায়ক আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন প্রমুখ।

Related Posts

যে আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে তাকে আমি আস্ত রাখি না : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁকে ও তাঁর নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা...

Read more

Social Media

সর্বশেষ খবর