Brick Lane News

ড. ইউনূস যেদিন লন্ডনে যান, সেদিনই ভোটের ফল চূড়ান্ত হয়ে যায়: ডা. মোস্তাফিজুর রহমান ইরান

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৯ ্পিএম
ড. ইউনূস যেদিন লন্ডনে যান, সেদিনই ভোটের ফল চূড়ান্ত হয়ে যায়: ডা. মোস্তাফিজুর রহমান ইরান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে সূক্ষ্ম ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জোট।

সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে জোটের নেতারা এসব অভিযোগ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এছাড়া বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন, মজিবুর রহমান মঞ্জু, রাশেদ প্রধান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও অধ্যাপক মো. আবদুল জলিলসহ অন্য নেতারা।

মামুনুল হক অভিযোগ করেন, প্রশাসনকে ব্যবহার করে পরিকল্পিতভাবে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে এবং নির্দিষ্ট প্রার্থীদের সংসদে যেতে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ে নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, অনিয়মের মাধ্যমে ১১ দলের প্রার্থীদের বিজয় ঠেকানো হয়েছে। যেসব আসনে অভিযোগ দেওয়া হয়েছে, সেগুলোর দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ভোটে অনিয়মের মাধ্যমে জনগণের রায় বিকৃত করা হয়েছে। বিরোধী দল হিসেবে তারা রাজপথে থাকার ঘোষণা দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

Related Posts

নিশাঙ্কার সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে অপেক্ষায় রেখেই সুপার এইটে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচে দুই হার নিয়ে...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি