Brick Lane News

মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ২:৫১ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেন ।

গতকাল শনিবার (৭ মার্চ) রাতে রেসিডেনশিয়াল মডেল কলেজের পেছনে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে মোবাইল ম্যানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

জানা গেছে, দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন হাঁটতে বের হয়ে ছিনতাইয়ের শিকার হয়েছে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন (আইফোন) ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

পরে ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে। এতে তার ঘাড়ে ও চোখে মারাত্মকভাবে আঘাত পান। বর্তমানে দুদকের ওই কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার এসআই সেলিম রেজা বলেন, গতকাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। থানার পক্ষ থেকে তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি