Skip to main content

Brick Lane News

যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা ও কড়াকড়ি

যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা ও কড়াকড়ি

ব্রিকলেন নিউজ, লন্ডন: 

যুক্তরাজ্যের হোম অফিসের (Home Office) স্টুডেন্ট ভিসা নীতিমালায় কড়াকড়ি আরোপের জেরে দেশটির বেশ কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ ও আবেদন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। ইউকে স্পন্সরশিপ লাইসেন্স ও ক্যাশ (CAS) ইস্যু করার নিয়মাবলী বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়গুলো। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে বাংলাদেশ, পাকিস্তান ও নাইজেরিয়ার শিক্ষার্থীদের ওপর।

প্রাপ্ত তথ্য ও তালিকা অনুযায়ী, যুক্তরাজ্যের ৩৮টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আংশিক বা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি স্থগিত বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাকি ১৯টি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট অঞ্চল (বিশেষ করে সিলেট), নির্দিষ্ট কোর্স বা অফ-ক্যাম্পাস শাখার ওপর ভিত্তি করে আঞ্চলিক ও কোর্সভিত্তিক কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সম্পূর্ণ নিষেধাজ্ঞা (Full Restrictions) আরোপকারী ১৯টি বিশ্ববিদ্যালয়:
১. ইউনিভার্সিটি অব রোহ্যাম্পটন (University of Roehampton)
২. কিংস্টন ইউনিভার্সিটি (Kingston University)
৩. কিয়েল ইউনিভার্সিটি (Keele University)
৪. রাভেন্সবোর্ন ইউনিভার্সিটি লন্ডন (Ravensbourne University London)
৫. ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি (De Montfort University)
৬. অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি: আন্ডারগ্রাজুয়েট এবং সিলেট অঞ্চলের ক্ষেত্রে (Oxford Brookes University)
৭. ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড (University of Sunderland)
৮. আলস্টার ইউনিভার্সিটি, কিউএ (Ulster University, QA: তবে বেলফাস্টের মূল ক্যাম্পাস উন্মুক্ত)
৯. নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটি, কিউএ (Northumbria University, QA: তবে নিউক্যাসলের মূল ক্যাম্পাস উন্মুক্ত)
১০. ইউনিভার্সিটি অব ওয়েলস ট্রিনিটি সেন্ট ডেভিড – UWTSD (University of Wales Trinity Saint David)
১১. কভেন্ট্রি ইউনিভার্সিটি (Coventry University)
১২. ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার – UCLan (University of Central Lancashire)
১৩. মিডলসেক্স ইউনিভার্সিটি (Middlesex University)
১৪. অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটি (Anglia Ruskin University)
১৫. অনক্যাম্পাস সিইজি ফাউন্ডেশন (OnCampus CEG Foundation)
১৬. ইউনিভার্সিটি অব ডার্বি (University of Derby)
১৭. ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন (University of East London)
১৮. ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড (University of Bradford)
১৯. ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম (University College Birmingham)

আঞ্চলিক এবং কোর্সভিত্তিক কড়াকড়ি (Regional and Course Restrictions) আরোপকারী ১৯টি বিশ্ববিদ্যালয়:
২০. বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি: আন্ডারগ্রাজুয়েট এবং MRes কোর্সের ক্ষেত্রে কড়াকড়ি (Birmingham City University)
২১. বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি: আন্ডারগ্রাজুয়েট ও সিলেট অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র নির্দিষ্ট ৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ডিপোজিট সহ আবেদন করতে পারবে (Buckinghamshire New University)
২২. কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি: পুরো বাংলাদেশ থেকে আন্ডারগ্রাজুয়েট এবং সিলেট অঞ্চল থেকে সকল আবেদন বন্ধ (Cardiff Metropolitan University)
২৩. ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার: ঢাকা বাদে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে সীমাবদ্ধতা (University of Bedfordshire)
২৪. ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস: সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিষেধাজ্ঞা (University of South Wales)
২৫. অ্যাবারিস্টউইথ ইউনিভার্সিটি: সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে কড়াকড়ি (Aberystwyth University)
২৬. অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ: সিলেট অঞ্চলের জন্য কড়াকড়ি (Oxford International Education Group)
২৭. ইউনিভার্সিটি অব চেস্টার: সিলেট অঞ্চল এবং পুরো বাংলাদেশ থেকে ২০২৭ সালের জানুয়ারি ও মে সেশনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা (University of Chester)
২৮. লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি: আন্ডারগ্রাজুয়েট, ঢাকা ও সিলেট অঞ্চলের ক্ষেত্রে সীমাবদ্ধতা (London South Bank University)
২৯. ক্যান্টারবেরি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি: সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিষেধাজ্ঞা (Canterbury Christ Church University)
৩০. রিজেন্ট কলেজ লন্ডন: আন্ডারগ্রাজুয়েট এবং সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে সীমাবদ্ধতা (Regent College London)
৩১. ইউনিভার্সিটি অব ল: সিলেট অঞ্চলের শিক্ষার্থী এবং সমগ্র বাংলাদেশ থেকে বিজনেস কোর্সের ক্ষেত্রে নিষেধাজ্ঞা (University of Law)
৩২. ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার: আন্ডারগ্রাজুয়েট, সিলেট অঞ্চল এবং ম্যানেজমেন্ট স্ট্রিম কোর্সের ক্ষেত্রে বাধা (University of Hertfordshire)
৩৩. অ্যাস্টন ইউনিভার্সিটি (লন্ডন ক্যাম্পাস): সিলেট অঞ্চলের ক্ষেত্রে কড়াকড়ি, তবে বার্মিংহামের মূল ক্যাম্পাস উন্মুক্ত (Aston University)
৩৪. ইউনিভার্সিটি অব হাল (লন্ডন ক্যাম্পাস): সিলেট অঞ্চলের ক্ষেত্রে কড়াকড়ি, তবে মূল ক্যাম্পাস খোলা রয়েছে (University of Hull)
৩৫. ইউনিভার্সিটি অব ব্রাইটন: সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিষেধাজ্ঞা (University of Brighton)
৩৬. ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন: সিলেট অঞ্চল, বাংলাদেশ থেকে বিজনেস কোর্স এবং MRes কোর্সের ক্ষেত্রে নিষেধাজ্ঞা (University of Wolverhampton)
৩৭. ইউনিভার্সিটি অব গ্রেটার ম্যানচেস্টার, বোল্টন: MRes এবং PhD কোর্সের জন্য কড়াকড়ি (University of Greater Manchester, Bolton)
৩৮. ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ: সিলেট অঞ্চলের ক্ষেত্রে কড়াকড়ি। অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কোর্স খোলা আছে (University of Portsmouth)

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার শর্তাবলি ও নিয়মাবলী অত্যন্ত পরিবর্তনশীল। তাই যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার আগে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে আন্তর্জাতিক ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।