Brick Lane News

২৫ রোজার মধ্যে বেতন-বোনাস না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১০:৫৭ এএম

শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ২৫ রমজানের মধ্যে পরিশোধ না করলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

কর্মসূচিতে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা বলেন, আমরা গণতান্ত্রিক আমলের সব সরকারকে দেখেছি, সব সরকারই একই আচরণ করেছে। জানি না এ সরকার কী করবে। আমাদের ধারণা, এই সরকারও একই আচরণ করবে। তবে সরকার যদি মালিকদের বলে বেতন-বোনাস পরিশোধ করতে বাধ্য করতে পারে, তাহলে আমরা খুশি হব। কিন্তু আমার মনে হয় না সরকার তা পারবে।

তিনি আরও বলেন, সবই লুটেরাদের সরকার, সুবিধাবাদীদের সরকার, বড়লোকদের সরকার। আমরা শ্রমজীবী মানুষের সরকার প্রতিষ্ঠা করতে পারিনি। তাই আমাদের দাবিদাওয়া ও অধিকার আদায় করতে হলে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।

সাইফুজ্জামান বাদশা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়,শ্রম অধিদপ্তর ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের ন্যায্য অধিকার—বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি