Brick Lane News

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থনের ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, জামায়াতে ইসলামকে ভোট দেওয়া সমস্ত মুসলমানের জন্য হারাম এবং কোনোভাবেই তা জায়েজ নয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত আলেম সমাজের উদ্দেশে হেফাজত আমির বলেন,
“মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি। আমার কাছে এটা শুধু নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ। জামায়াতকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে হেফাজতের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে, তারা দ্বিনের সঠিক ব্যাখ্যা দেয় না। তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর ছাড়াও শীর্ষ আলেম-ওলামা এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Social Media

সর্বশেষ খবর