Brick Lane News

প্রধান ‍উপদেষ্টার বাসভবন এলাকায় ব্যাপক সংঘর্ষ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধান ‍উপদেষ্টার বাসভবন এলাকায় ব্যাপক সংঘর্ষ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার এক বার্তায় বিজিবি জানায়, যমুনার নিরাপত্তা জোরদারে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে সকালে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে যমুনার উদ্দেশে রওনা দেন।

বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হলেও কিছুক্ষণ পর আন্দোলনকারীরা পুনরায় জড়ো হয়ে যমুনামুখী অগ্রসর হওয়ার চেষ্টা করেন। ফলে বেলা সাড়ে ১১টার পর থেকে ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।

উত্তপ্ত পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি যমুনা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।

Related Posts

Social Media

সর্বশেষ খবর