Brick Lane News

নিহত হওয়ার গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর বার্তা

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১১:৪৯ এএম

ইরানভিত্তিক সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বা অন্তত গুরুতর আহত হয়েছেন। তবে এ খবরের মধ্যে মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের অ্যাকাউন্ট থেকে বার্তা প্রকাশ হয়েছে।

এক্সে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলের লক্ষ্য হলো ইরানি জনগণকে বর্তমান শাসনব্যবস্থার নিপীড়ন থেকে মুক্ত করা, তবে শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে।’

এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, ‘এ পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড় ভেঙে দিচ্ছি এবং আমরা এখনো সক্রিয়।’

 

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি