Brick Lane News

কুয়েতে অবস্থানরত ও বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ২:৫৪ পিএম

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধাবস্থা বন্ধের কোনো সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে কুয়েতে এবং বাইরে অবস্থানরত প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার।

বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।

সম্প্রতি  কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস এ তথ্য জানায়।

কুয়েতে অবস্থানরত ভিসার মেয়াদ বাড়ল ১ মাস

• বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসা ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য বৃদ্ধি করা হবে।

• ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এই মেয়াদ বাড়ানো হবে, তাই দর্শনার্থীদের আবাসিক বিভাগ পরিদর্শন বা আবেদন জমা দেওয়ার প্রয়োজন হবে না।

• বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সময়ের জন্য ফি এবং এর ফলে যে কোনো জরিমানা সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হবে।

বাইরে থাকা প্রবাসীদের জন্য বাড়ল ৩ মাস

• যেসব প্রবাসী বর্তমানে কুয়েতের বাইরে আছেন এবং অনুমোদিত অনুপস্থিতির সময়সীমা অতিক্রম করেছেন এবং ফিরে আসতে অক্ষম, তাদের অতিরিক্ত তিন মাস দেওয়া হবে এবং স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে।

• ভিসাটি সশরীরে প্রক্রিয়াকরণ ছাড়াই এবং নির্ধারিত ফি থেকে অব্যাহতিসহ ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে জারি করা হবে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে প্রয়োজনে উল্লেখিত সময়কাল আরও বাড়ানো হতে পারে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি