Brick Lane News

আবারও যমুনা ও সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের মধ্যে রয়েছে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং আশপাশের এলাকা। এসব এলাকার মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিং-এর মধ্যবর্তী অঞ্চল।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় কোনো ধরনের কর্মসূচি পালন করা যাবে না বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related Posts

Social Media

সর্বশেষ খবর