Brick Lane News

শরীর ঠিক রাখতে একটি মাত্র তরল, যা বলছে আয়ুর্বেদ

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১:৪২ পিএম

সারা দিন আমরা নানা খাবার খাই, নানা ধরনের পানীয় পান করি। কিন্তু আয়ুর্বেদ জানাচ্ছে এমন একটা তরল আছে, যা ঠিক সময়ে ও সঠিকভাবে পান করলে শুধু তৃষ্ণাই মেটায় না, শরীরের ভারসাম্য, হজমশক্তি আর রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতেও তা সাহায্য করে। সেটি হলো পানি।

পানি ছাড়া জীবন চলে না—এটা আমরা সবাই জানি। অনেকেই শুধু পিপাসা লাগলেই পানি পান করেন, আবার কেউ নিয়ম করে সারা দিন পানি পান করেন। আয়ুর্বেদ বলছে, শরীরের ভারসাম্য রাখার জন্য শুধু তৃষ্ণা মেটানোই যথেষ্ট নয়, পানি খাওয়ার সময়ও গুরুত্বপূর্ণ।

আয়ুর্বেদিক চিকিৎসক ডা. প্রতাপ চৌহান বলেছেন, পানি শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, সঠিক সময়ে ও ঠিকভাবে খেলে এটি শরীরের জন্য ওষুধের মতো কাজ করে।

চলুন জেনে নেই কখন পানি খাওয়া সবচেয়ে উপকারী

সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত না মাজে এক গ্লাস হালকা গরম পানি পান করুন। এটি শরীরকে ধীরে ধীরে জাগাতে সাহায্য করে, টক্সিন বের করে এবং হজমশক্তি বাড়ায়। মনও থাকবে সতেজ।

খাওয়ার আগে এক গ্লাস হালকা গরম পানি চুমুক দিয়ে পান করুন। এতে পেট খাবারের জন্য প্রস্তুত হয় এবং হজম ভালো হয়। তবে খাওয়ার সময় বা সঙ্গে সঙ্গে বেশি পানি পান এড়ানো উচিত, এতে হজমশক্তি কমে যেতে পারে।

খাওয়ার কিছুটা সময় পার হওয়ার পর এক গ্লাস হালকা গরম পানি পান করলে খাবারের পুষ্টি ভালোভাবে শোষিত হয় এবং হালকা ডিটক্স হয়।

পিপাসা লাগলে অবশ্যই পানি পান করুন। তবে অকারণে বারবার পানি খাওয়া ঠিক নয়। এতে শরীরে ভারী ভাব, অলসতা বা গা ঢোলা ভাব আসতে পারে।

গোসলের এক ঘণ্টা আগে পানি পান করলে রক্ত চলাচল ভালো হয়। আর ঘুমানোর আগে এক গ্লাস পানি পান করলে স্নায়ু শান্ত হয়, ঘুম গভীর হয় এবং শরীর ভালোভাবে বিশ্রাম নিতে পারে।

– পানি ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন, একেবারে গড়গড় করে নয়

– সবসময় বসে বসে পানি পান করুন

– ঠান্ডা পানি এড়িয়ে হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন

– পানি শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়। সঠিক সময়ে, সঠিকভাবে পানি খেলে এটি হয়ে ওঠে দৈনন্দিন জীবনের সহজ এক চিকিৎসা।

– আয়ুর্বেদের এই নিয়মগুলো মানলেই শরীর থাকবে হালকা, মন সতেজ এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি