Brick Lane News

লন্ডনে আজ  বিএনপির বিশাল আয়োজন!  

জুয়েল রাজ- 
আওয়ামী লীগ দলীয় সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের দাবীতে লন্ডনে আয়োজন করা হয়েছে ” মার্চ ফর ডেমোক্রেসি ” নামে  গণ পদযাত্রা কর্মসূচির।
আজ  ২৯ আগস্ট মঙ্গলবার  লন্ডনের হাইড পার্ক স্পীকার কর্ণার থেকে ওয়েস্ট মিনিস্টার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে  গিয়ে  পদযাত্রাটি সমাপ্ত করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ।
বিগত প্রায় ১ মাস ধরেই প্রচার প্রচারণা চালাচ্ছে যুক্তি রাজ্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো। বাঙালি অধ্যুষিত  বিভিন্ন ট্রেন স্টেশন ও মসজিদ সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সভা করে লিফলেট  বিতরণ করে প্রচারণা চালিয়েছে   যুক্তরাজ্য  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী গণ। নেতা কর্মীগণ  রাত জেগে তৈরী করছেন নানা ব্যানার ফেস্টুন।
বিএনপির দাবী ১০ হাজার মানুষের সমাগম হবে তাদের এই গণ পদযাত্রায়।  বিএনপির আজকে এই কর্মসূচি ঘিরে যুক্তরাজ্যে বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে ও এক ধরণের কৌতুহল  তৈরী হয়েছে।

Related Posts

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট ক্রিকেটার জাহানারা

নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে প্রকাশিত বিসিবির প্রতিবেদনটি নিয়ে তিনি সন্তুষ্ট নন। জাহানারার আইনি...

Read more

Social Media

সর্বশেষ খবর