বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার ( ৭) ও জোবায়ের মিয়া (৫) মাস বয়সি আপন দু্ইু ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত মাইজের মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত সাদিয়া ও জোবায়ের ওই গ্রামের লিটন মিয়ার সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় সবার চোখের আড়ালে নিখোঁজ হয় সাদিয়া ও জোবায়ের। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পাশের পুকুরে তাদের দেহ ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। আদরের দু্ইু সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধে বাংলাদেশে ১২ লাখ মানুষ গরীব হবে
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এ বছর বাংলাদেশে প্রায় ১২ লাখ গরিব মানুষ বাড়তে পারে। উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের প্রকৃত আয় কমতে...
Read more





