Brick Lane News

সংবাদ পাঠিকা, ববি রায়ের মাতা’র মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

 প্রেস বিজ্ঞপ্তিঃ

লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও চ্যানেল এস-এর সংবাদ পাঠিকা  ববি রায়ের মাতা রাণু রায়ে’র মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা মরহুমার স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তিদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, ২৩ মে সোমবার মধ্যরাতে রাজধানি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাণু রায়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি কিডনীজনিত রোগে ভুগছিলেন। মৃত্যূকালে তিনি ছয় কন্যা, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত মায়ের সাথে, স্বামী সন্তান সহ ববি রায়

Related Posts

দেশের মানুষকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়া গণস্বার্থের পরিপন্থী: ফরহাদ মজহার

চট্টগ্রাম বন্দরের জনগণের অবগতির বাইরে ইজারা প্রদানের সিদ্ধান্তকে গণস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, এই...

Read more

Social Media

সর্বশেষ খবর