Brick Lane News

চলছিল অবৈধভাবে ভোটের সিল তৈরি; আটক ১

প্রকাশিত ৩ ফেব্রুয়ারি ২০২৬ । ৪:৫৮ পিএম

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জুবলি দিঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টার্সে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে সোহেল রানার কাছ থেকে ভোটের ৬টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়। আটক সোহেল রানা লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবককে কারাগারে পাঠানো হবে। ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে বের করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মারিয়াম প্রিন্টার্সে অভিযান চালানো হয়। তিনি বলেন, সোহেল রানার কাছে পাওয়া ভোটের সিলগুলো সম্পূর্ণ অবৈধ। এসব সিল প্রস্তুতের কোনো বৈধ অনুমতি তার নেই।

আটকের পর সোহেল রানা দাবি করেন, এক অপরিচিত ব্যক্তি তার কাছে ছয়টি সিলের অর্ডার দিয়েছিল। তবে বিষয়টি সন্দেহজনক হওয়ায় তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অবৈধ ভোটের সিল তৈরির সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি